৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় জ্যামিতির সংজ্ঞা [ Handnote]
৫ম ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় জ্যামিতির হ্যান্ডনোট
📝 বৃত্ত কাকে বলে?
উত্তরঃ একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে।
📝 বৃত্তের পরিধি কি?
উত্তরঃ একটি বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোন বিন্দুর চলার পথকে পরিধি বলে । বৃত্তের পরিধি বের করার সূত্র:-
পরিধি=2πr
📝 বৃত্তের পরিসীমা কি?
উত্তরঃ দুই মাত্রা বা পরিসরের একটি আকৃতির চারপাশের পথের মোট দৈর্ঘ্য। বৃত্তের ক্ষেত্রে এই পরিসীমাকে পরিধি বলা হয়।
📝ব্যাস কি?
উত্তরঃ বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। একটি বৃত্তে অসংখ্য ব্যাস থাকে।
📝 ত্রিভুজের পরিসীমা কি?
উত্তরঃ ত্রিভুজের পরিসীমা হলো এর তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি
📝 প্রবৃদ্ধ কোণ কাকে বলে?
উত্তরঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোটকোণকে প্রবৃদ্ধি কোণ বলে। মানের কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
📝 সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজ একইসাথে সমকোণী ত্রিভুজ ও সমদ্বিবাহু ত্রিভুজ তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
◻️তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।
◻️কোণ:- যদি দুইটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয়।
◻️একটি বদ্ধ বক্ররেখার সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে পরিধি বলে।
◻️এক সমকোণ অথবা ৯০ ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
◻️যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। অন্যভাবে বললে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
◻️যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
◻️চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে।
◻️কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকেবিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিতরেখাকে ঐ ত্রিভুজের মধ্যমা বলা হয়।
◻️বিষমবাহু ত্রিভুজ:- যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন বা অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।
বিশেষ নোটসঃ
Hand Notes By Sajal Ahmed, Email: sajalofficialmail@gmail.com, instagram: saj.of, Fb: sajalahmed2222
Reviewed by Mad Max
on
৬:১৬ AM
Rating:
.jpeg)